অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।


আরিফ হোসেন হারিছ
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও ৫ শত হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাথরঘাটা শাহী জামে মসজিদের ইমাম ও মুফতী আলহাজ্ব মুফতী আবুল হাসান।
সোমবার ২৭ জানুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা শাখা নারী ও শিশু অধিকার ফোরাম  মনির হোসেন পিন্টুর আয়োজনে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে মুন্সীগঞ্জ জেলা শাখা নারী ও শিশু অধিকার ফোরাম সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে এ দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন,আমার নেত্রী এ স্বৈরশাসকের জেল-জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে অসুস্থ অবস্থায় দেশেই রয়ে গেছেন। আমার নেত্রী আপোষহীন নেত্রী আর স্বৈরশাসক শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে নেতাকর্মী ফেলে সপরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে যায়।এখন ভারত থেকে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে। বিএনপি এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে এই সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে, অনতিবিলম্বে নির্বাচনের প্রস্তুতি ও তারিখ দিতে হবে। জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি।
তিনি আরো বলেন, স্বৈরাচার খুনি হাসিনা ও তার পরিবার ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এ দেশের জনগণের এই টাকা, আপনার আমার টাকা। শেখ হাসিনা তার অপকর্মের সীমা লঙ্ঘন করেছে তাই তিনি এ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
মুন্সীগঞ্জ জেলা শাখা নারী ও শিশু অধিকার ফোরাম সাংগঠনিক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর।আরো উপস্থিত ছিলেন শ্রীনগর-সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।