অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ইতালিতে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

ইতালি থেকে স্বপন

রবিবার (১৫ জুন) স্থানীয় বাংলাদেশ কমিউনিটি ভিচেন্‌জা সিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ভিচেন্‌জায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও প্রবাস জীবনের ক্লান্তি ভুলে একে অপরের সঙ্গে মিলিত হতে এই পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। একে অপরের সঙ্গে কুশলাদির বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন।

অনুষ্ঠানে ছিল বাঙালি ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেখানে নারীরা নিজ হাতে তৈরি নানান ধরনের পিঠা উপস্থাপন করেন। পাশাপাশি ছিল শিশু-কিশোরদের জন্য খেলাধুলার আয়োজন, যা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হয় বাংলা গান, ব্যান্ড সঙ্গীত এবং নারীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশনা। জনপ্রিয় ও দেশাত্মবোধক গানের সঙ্গে অনেকে নেচে অংশ নেন। এতে ছোট-বড় সব বয়সী প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়।

বাঙালিদের মেলবন্ধনের এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড়কে ভুলে যাই না। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি চর্চা ও প্রজন্ম থেকে প্রজন্মে তা পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। তারা আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ভোজের আয়োজন করা হয় এবং সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এতে অংশগ্রহণ করেন, ভিচেন্‌জা কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক।

সহসভাপতি সেলিম হুসাইন, মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, মহিন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মামুন, সহ-ক্রীড়া সম্পাদক মঞ্জুর রহমান। কার্যকরী পরিষদ সদস্য রকুন মুহাম্মেদ, মো. মুরাদ, মতি, বশির, বিজয় বেপারী। প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন, উপদেষ্টা খান মাহমুদ, জামাল উদ্দিন প্রমুখ।