খাগড়াছড়ির গুইমারায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।জামায়াত ও আওয়ামী লীগের একাংশ মিলে বিএনপির বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্তএমন অভিযোগ এনে আজ (৫ মে) বিকেলে গুইমারায় উপজেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল এর আয়োজন কওে । মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যগ্ম সম্পাদক সালমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আইযুব আলী ডালিম ও উপজেরা ছাত্রদরের সভাপতি পারভেজ হোসেন প্রমূখ ।
সভয় বক্তারা বলেন কেউ জামায়াত-আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির জনপ্রিয়তা দমন করতে পারবেনা। বক্তারা বলেন ইদানিং গুইমারাতে জামাত এর কিছু নেতা কমী সহ জামায়াত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, বিশেষ করে জলীল নামের এক সাবেক শিবির নেতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার শুরু করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা এর বিচার চাই।”
বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপিকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।