গজারিয়ায় ৩৩ বস্তা ওএমএসের সরকারি চাল জব্দ, আটক ২
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ব্যবসায়ীর দোকান থেকে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে হয়েছে বলে খবর পাওয়া গেছে।গতকাল রবিবার রাত ৮ টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে মোফাজ্জল হোসেনের দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। তিনি জানান
গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। দোকানের দু’জন কর্মচারীকে আটক করা হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানান তিনি।
Post Views: ০