অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ঢাকাস্থ ইসলামপুরবাসীর এলাকার উন্নয়নে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর

শুক্রবার ২০ জুন সন্ধ্যায় ঢাকার পল্টনে জামালপুর জেলার ঢাকায় বসবাসরত ইসলামপুর উপজেলাবাসীদের নিয়ে দারিদ্রতা বিমোচন, শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যমুনার নদী ভাঙ্গন রোধসহ নানা বিষয়ে ঢাকাস্থ ইসলামপুরবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা আয়োজনকরা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্নপ্রান্ত থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজধারী, এবং সং ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে এ এস এম আব্দুল হালিমকে বিএনপি মনোয়ন দিবে বলে আশাব্যক্ত করেন, সেলক্ষে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান করা হয়। ঢাকায় বসবাসকারী ইসলামপুর উপজেলার ব্যক্তিদের নিয়ে একটি উন্নয়ন ফোরাম গঠনেরও সিদ্ধান্ত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন ইসলামপুরের নদীভাঙ্গনরোধ, দারিদ্র বিমোচন, শিক্ষার হার উন্নতিকরণ, বাহাদুরবাদ থেকে বালাশী পর্যন্ত টানেল নির্মাণ তার লালিত স্বপ্ন।

এছাড়া সিলেট টু জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত নিয়ে যারার জন্য গণস্বাক্ষর কর্মসুচী উদ্বোধন করেন। আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের জন্য এলাকায় নিজ দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ইসলামপুরের নদী ভাঙ্গন এলাকাসহ ১২টি ইউনিয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।