অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ফের মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

ফের মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।


রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা আন্ডার পাসের দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। অন্যদিকে উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পিছ ঢালাই রাস্তায় আব্দুল মজিদ (৬০) নিহত হয়।
অজ্ঞাত ব্যক্তির বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, উপজেলার নিমতলা আন্ডার পাসের দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় ওই ব্যক্তিকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে সার্ভিস লেনের ডান পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। চালকের বেপরোয়া ও দ্রুতগতির ফলে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পরপর গাড়িটি পালিয়ে যায়। লাশ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।  সিরাজদিখান থানার এসআই সমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ (৬০) কভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে তার স্বজনরা থানায় কোন অভিযোগ করেনি। চালক পারভেজকে স্থানীয়রা আটক করে রেখেছে। দুই পক্ষের মীমাংসা করে নিবে।