অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বার্ষিক বনভোজনে গিয়ে শিক্ষার্থীদের সাথে নৃত্য করায় সামাজিকভাবে হেনস্তার শিকার প্রধান শিক্ষক

বার্ষিক বনভোজনে গিয়ে শিক্ষার্থীদের সাথে নৃত্য করায় সামাজিকভাবে হেনস্তার শিকার প্রধান শিক্ষক


ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার শিক্ষার্থীদের অনুরোধে গানের সাথে নৃত্য করাকে কেন্দ্র করে সামাজিক ভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। জানা যায়, ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নাটরের গ্রীণ ভ্যালী পার্কে শিক্ষা সফরে যায়। ওই দিন অনুষ্ঠানের ফাঁকে শিক্ষার্থীদের অনুরোধে প্রধান শিক্ষক সুশান্ত সরকার বিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের নিয়ে গান বাজিয়ে নৃত্য পরিবেশন করেন। পরবর্তীতে তার এই নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা হতে দেখা যায়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক (নাম প্রকাশের অনিচ্ছুক) বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার শিক্ষকতার পাশাপাশি একজন সাংস্কৃতিক মনা মানুষ, মুলত শিক্ষার্থীদের বাড়তি আনন্দ দিতে তিনি এটা করেছেন। এখানে অশ্লীলতার কোন কিছু দেখছি না। তাকে মুলত বির্তকিত করতে এই সব করা হচ্ছে। বিষয়টা আমরা স্বাভাবিক ভাবেই নিচ্ছি।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য হাসান মাতুব্বর বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়টির পরাশুনা থেকে শুরু করে প্রতিষ্ঠানটির মান উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। তিনি সকল শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচারণ করেন। দায়িত্বের ব্যপারে তার সুনাম রয়েছে। তার নৃত্যের ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছি। তবে বিষয়টি শিক্ষার্থীদের বাড়তি আনন্দ দেওয়া হয়েছে বলে আমরা মনে করছি। এই ঘটনা স্বাভাবিক। এতে আমাদের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া নেই।