ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গজারিয়া( মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ৮৬ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
সহকারী প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন শরিফ, ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আল-আমীন সরকার।দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।