অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও হাসাইল বানারী ইউনিয়নেরযুব সমাজের আয়োজনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসাইল মাছ ঘাটে চলে এ ক্যাম্প। এসময় বিনামূল্যে প্রেসার মাপা,ডায়বেটিস পরিক্ষা, ওজন মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

হাসাইল বানারী ইউনিয়ন যুব সমাজের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, এ ধরনের মেডিকেল ক্যাম্পিং মাঝে মাঝে হলে এটি স্বরনীয় হয়ে থাকবে। এ সময় তিনি হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহিন শেখ,ব্লাড ফাউন্ডেশনের সদস্য ওলি, আবু বক্কর,শান্ত, সেলিম হাওলাদার, রাজিব হাওলাদার, আহাদ দেওয়ান, মিধুলা আফসানা,ফারিয়া আদরিন,রায়হান বেপারী, অরপি,রিয়া,নাইম,ইউসুফ,অন্তু সহ অন্যান্য সদস্যবৃন্দ।