অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে ঝুঁকিপূর্ণ সেতু, এলাকাবাসীর ভোগান্তি

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে ঝুঁকিপূর্ণ সেতু, এলাকাবাসীর ভোগান্তি


মুন্সীগঞ্জ প্রতিনিধি।

মূন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজার স্টীলের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। এতে যে কোনো সময় সেতুটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়,বাঘিয়া বাজার স্টীলের সরু সেতুটির প্লেট গুলোতে মরিচা পড়ে বড় বড় ফাঁকার সৃষ্টি হয়েছে।জোড়াতালি দেওয়া ওয়েল্ডিংয়ের জয়েন্ট গুলো খুলে গেছে। পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করলে সেতুটি থরথর করে কাঁপতে থাকে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই প্রসঙ্গে বাঘিয়া বাজার কমিটির কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মৃধা বলেন, জাতীয় পার্টির ততকালি প্রেসিডেন্ট হুসাইন মাহমুদ এরশাদের আমলে অর্থাৎ ৪০ বছর আগে নির্মিত হয়েছে এই স্টীলের সরু সেতুটি । আজ পর্যন্ত এই স্টীলের সরু সেতুটির কোন সংস্কার হয়নি ।

টঙ্গীবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান জগলুল হালদার ভুতু কয়েকবার আশ্বাস দিও স্টীলের সরু সেতুটি নির্মাণের কোন কিছু করতেপারেনি। আমরা এই ঝুঁকিপূর্ণ সেতুটির পূর্ণ সংস্কারের দাবি জানাচ্ছি।

মোঃমোতালেক শেখ বলেন, ৪০ বছরের আগে নির্মিত এই ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে নতুন সেতূ নির্মাণের দাবি করেন ।
টঙ্গীবাড়ী উপজেলার প্রকৌশলী শাহ মোয়াজ্জেম আমাদের কে বলেন সেতু বিভাগের মহাপরিচালক বাঘিয়া বাজারের ঝুঁকিপূর্ণ স্টীলের সরু সেতুটি পরিদর্শন করেছেন।

তিনি আরো বলেন ঝুঁকিপূর্ণ এই সেতুটি ভেঙ্গে নতুন কালবাট নির্মাণের পরিকল্পনা রয়েছে । কিন্তু অর্থ বরাদ্দ পেলে এই সেতুটি নির্মাণের পরিকল্পনা রয়েছে ।