মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে মুন্সীগঞ্জের চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয় নগদ অর্থ বিতরণ কার্যক্রম। সদর উপজেলার শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দর বাদশা বেপারীর উদ্যোগে এই অর্থ ও ঈদ বস্ত্র বিতরন করা হয়। এতে প্রতি পরিবারকে ৫ শত টাকা হারে ১ হাজার পরিবারের মাঝে ৫ লাখ টাকা ও ৬ শতাধিক হতদরিদ্র অসহায় দুস্থ্য পরিবারের মাঝে নতুন ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহিন বেপারী, সহ-সভাপতি বাবুল হোসেন চৌকিদার, বেলাল হোসেন বেপারী,কৃষক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মাজি,যুবদল নেতা গোলাম মোস্তফা মাজি,আলী আজগর মোল্লা সহ আরো অনেকে।