অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে পৃথক স্থানে কুকুরের কামড়ে ৩৭ জন আহত

মুন্সীগঞ্জে পৃথক স্থানে কুকুরের কামড়ে ৩৭ জন আহত।


মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সদর উপজেলার ৪টি গ্রামে কুকুরের কামড়ে প্রায় ৩৭ জন আহত হয়েছেন। শনিবার ২২ ফেব্রুয়ারী দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিন চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরের কামরে আহতদের মধ্যে অধিকসংখ্যক শিশু রয়েছে।

এর মধ্যে আশংকাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবা (৭) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ী চলে যায়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।