অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

লৌহজং থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

লৌহজং থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।


মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।বুধবার ( ২৬ ফেব্রুয়ারী) বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত লৌহজং থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করা হয়।

এ সময়ে সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দান করা, সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে মতবিনিময় করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সহ থানার অফিসার ইনচার্জ ও কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।