অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সাংবাদিকদের সাথে শেখ মোঃ আব্দুল্লাহ্ মতবিনিময় সভা।

সাংবাদিকদের সাথে শেখ মোঃ আব্দুল্লাহ্ মতবিনিময় সভা।


আরিফ হোসেন হারিছ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ-১(সিরাজদিখান শ্রীনগর) আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ জানুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর শেখ মোঃ আব্দুল্লাহ্ নিজ বাড়িতে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির নেতাকর্মীর কর্মকান্ড ও আগামী করনীয় ,উন্নয়ন,সংবাদ কর্মীদের স্বাধীন ভাবে মতপ্রকাশ,মাদক, সন্ত্রাসী নির্মুল সহ বিভিন্ন বিষয় উঠে আসে।

শেখ মোঃ আব্দুল্লাহ্ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা তারেক রহমানের নির্দেশ বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি, জবরদখল,বলপ্রয়োগ সহ কোন প্রকার অন্যায় কাজ করতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।আমিও যদি কোন প্রকার অন্যায় কাজ করি সেটাও আপনারা নির্দ্বিধায় লিখবেন।পরিশেষে স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সত্য তথ্য প্রকাশ করার অনুরোধ করেন।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,দপ্তর সম্পাদক(যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)অহিদুল ইসলাম অহিদ।