সিরাজদিখানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার জামায়াতে ইসলামী উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার শপিং কম্প্লেক্সের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য খিদির আব্দুস সালামের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. মোঃ শফিকুল ইসলাম মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজীর নাম ঘোষনা করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আজম রুহুল কুদ্দুস। সিরাজদিখান উপজেলা কর্মপরিষদেন সদস্য মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবীর হোসেন, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির টিএম বেল্লাল হোসেন।