অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে নবাগত অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর যোগদান

সিরাজদিখানে নবাগত অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর যোগদান।


আরিফ হোসেন হারিছ-

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় নবাগত অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন যোগদান করেছেন।
বিদায়ী অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন নবগত অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
সোমবার ২৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বভার গ্রহণ করেন।

সিরাজদিখান থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন টাংগাইল জেলার কালিহাতি থানার সল্লা গ্রামের আ: হামিদ প্রামানিক এর যোগ্য সন্তান।সে বাংলাদেশ পুলিশ বাহিনিতে ১০ মার্চ ২০০৬ সালে যোগদান করে। প্রথম পোস্টিং চট্টগ্রাম জেলায়।তিনি জয়পুর হাট জেলায় সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন সিরাজদিখান থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকসহ সুশীল নাগরিক ও সিরাজদিখানের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।