অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে পুলিশের অল আউট অভিযান

সিরাজদিখানে পুলিশের অল আউট অভিযান।


আরিফ হোসেন হারিছ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অল-আউট অভিযান চালিয়ে পুলিশ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মালখানগর, রশুনিয়া ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান এই অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযানে উপস্থ সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম ইমরান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন ও পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানসহ পুলিশ ও ডিবি সদস্যরা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, মাদকের অপব্যবহার থেকে বিভিন্ন ধরনের অপরাধের সৃষ্টি হয়। সে কারণে চলমান অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী ও মাদকের অপব্যবহারকারী যারা আছে তাদের বিরুদ্ধে অলআউট অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে এই অভিযানটি সারা জেলা অব্যাহত থাকবে।