অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে  ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক।

মুন্সীগঞ্জে  ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক।


মুন্সিগঞ্জ প্রতিনিধি 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।  ১৭ ই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় লতিফা বেগম (৪২) নামের ওই নারীর ঘরে অভিযান পরিচালিত হয়।

এ সময় তার দেখানো মতে ঘরের আলমারি নিচে দুইটি ব্যাগে লুকানো ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় । আটক লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর স্ত্রী। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ফেনসিডিল নিজ  হাতে বাহির করিয়া দেয়। মাদক আইনে মামলা দায়ের করে আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।