অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

আমার স্বামীকে প্রায়ই মরে যেতে বলতেন” নিহতের স্ত্রী শ্রাবন্তী ঘোষ।

আমার স্বামীকে প্রায়ই মরে যেতে বলতেন ” নিহতের স্ত্রী শ্রাবন্তী ঘোষ।


 রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 

এমন টাই বললেন স্বামী হারা স্ত্রী, মুন্সীগঞ্জ সিরাজদীখান বাজারের বস্ত্র ব্যবসায়ী সুজিত ঘোষ (২৮) ঋণের চাপে দিশাহারা হয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। গেল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। সুজিত শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামের, কৃষ্ণ ঘোষের ছেলে তিনি। কেয়াইন নিমতলা শাহাবুদ্দিন প্লাজায় রেডিমেট গার্মেন্টসের ব্যবসা ছিল তার।  বাবা হরে কৃষ্ণ ঘোষ জানান, সুজিত বেশ কয়েকটি এনজিও থেকে টাকা ঋণ করেছে। কয়েকদিন ধরে এনজিও থেকে টাকা ফেরতের জন্য চাপ দেওয়া হচ্ছিল তাকে। এই চাপের কারণেই সুজিত আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্ত্রী শ্রাবন্তী ঘোষ বলেন, প্রায় এক বছর আগে আমরা বিয়ে করি  চলছিলো সন্তিতেই সংসার। কিন্তু আমার শাশুড়ি এ বিয়ে এবং ঋণের টাকায় ব্যবসা নিয়ে ঝগড়া করে আমার স্বামীকে প্রায়ই মরে যেতে বলতেন। শাশুড়ির কারণেই আমার স্বামী এমন কাজ করেছেন। আমি এর বিচার চাই। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।