অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

উদ্ধারের দেড় মাস পর ২টি টিয়া পাখি প্রকৃতিতে অবমুক্ত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গত দেড় মাস আগে এক জোড়া টিয়া পাখিকে খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগ। সোমবার (২৩ জুন) দুপুরে খাগড়াছড়ি বন বিভাগ পাখিগুলোকে সেবা-যত্ন করে খাগড়াছড়ির সবুজ বনে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করে।

খাগড়াছড়ি বন বিভাগের এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এর আগেও খাগড়াছড়ি বন বিভাগ বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করেছিল, যা বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হবে বলে জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া।

এ সময় তিনি আরও বলেন, টিয়া পাখি দুটিকে একটি খাঁচায় বন্দি অবস্থায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাজারে পাওয়া যায়। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ পাখি দুটিকে বন্দি অবস্থায় বাজার থেকে উদ্ধার করে এবং প্রায় দেড় মাস সেবা-যত্নের পর টিয়া পাখির বাচ্চা দুটিকে সুস্থ-সবল করে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়। তিনি বলেন, “আমি মনে করি, আমাদের এই ধরনের উদ্যোগ বন্যপ্রাণীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং টিয়া পাখি দুটি তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরে যাবে।”