অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার : প্রেস সচিব

কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার : প্রেস সচিব


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্নদশায় থাকা অথর্নীতিকে ৬ মাসে অন্তবর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভালো করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু অপরাধের পরিমাণ বেড়েছে। যত দ্রুত সময়ে পারা যায় পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। আশা করি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে।