অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা


খাগড়াছড়ি প্রতিনিধি।

‘দন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই, লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন-২০২৫ উদযাপিত হয়েছে।জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়ি জজকোর্ট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের শাপলা চত্বর ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জেলা লিগ্যাল এইড কমিটির জেলা ভারপ্রাপ্ত সভাপতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আজিজুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম, খাগড়াছড়ির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নোমান মইনুদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ যাতে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনী সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে।তা ছাড়া যাদের মামলা পরিচালনা করার মতো কোন আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য কোন রকম ফি ছাড়া লিগ্যাল এইড কমিটি আইনগত সহায়তা প্রদান করে থাকে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে অসহায় মানুষ উপকৃত হবে।

শেষে সভায় জানানো হয় ইতিমধ্যে খাগড়াছড়িতে ১৩০টি মামলার মধ্যে ৭৪ টি মামলা নিস্পত্তি হয়। এছাড়া ১৮ কোটি টাকা কোন রকম ফি ছাড়া উদ্ধার করে দেয়া হয়েছে।