জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে ছাত্র জনতার জুলাই – আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।
খাগড়াছড়িতে ৫ কিমি. প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ৩ শতাধিক মানুষ। সকাল ৭টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে খাগড়াছড়ি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
প্রতীকী ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছে ছাত্র মাইকেল ত্রিপুরা, দ্বিতীয় সৌমেশ ত্রিপুরা এবং তৃতীয় হয়েছে মোঃ পারভেজ। প্রতীকী ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি খেলায় অংশগ্রহণকারীদের মাঝে শান্তনা পুরস্কার হিসেবে মেডেল তুলে দেওয়া হয়।
এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।