খাগড়াছড়িতে বিএনপি’র বিশাল জনসমাবেশ
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি
খাগড়াাছড়ি প্রতিনিধি॥
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে খাগড়াছড়িতে জেলা বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী। জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া’র সভাপতিত্বে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপি’র উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের সরকারের সময়ে দেশনেত্রী খালেদা জিয়া শুধু আপোষ না করার কারনে অন্যায়ভাবে দশ বছর কারাবরন করতে হয়েছে। বিনা দোষে, বিনা কারনে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে। শুধু তাই নয়; সারাদেশে বহু নেতাকর্মীকে হামলা, মামলা জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে, তবু বিএনপি মাথানত করেনি। এ সময় তিনি দ্রব্য মূল্যের উর্ধগতি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতিতে সরকারের সমালোচনা করেন। একই সাথে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানান।
উক্ত সমাবেশে জেলা সদর ও ৯ উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।