খাগড়াছড়িতে ভিন্নধর্মালম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির গুইমারায় ভিন্নধর্মাম্বলী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার(২৬ এপ্রিল) দুপুরে গুইমারা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন ও বিশেষ অতিথি খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, গুইমারা কালী মন্দিরের পুরোহিত হারাধন ভট্টাচার্য্য, চৌধুরীপাড়া বুদ্ধ বিহারের সভাপতি আলুঅং মারমা, কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক শিবলু মজুমদার, চন্ডি মন্দিরের প্রধান উপদেষ্টা ভগিরত চন্দ্র দে বাবুল।
সভায় নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দূর্ণীতিমুক্ত, কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার ক্ষমতা দিয়ে পরীক্ষা করার আহবান জানান।