খাগড়াছড়িতে শ্রীশ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ
জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিনিধি ।
খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে গীতা পাঠ, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ,দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ ও শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাধারণ সম্পাদক তাপস কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, যুগ্ম সম্পাদক সমির মল্লিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,খাগড়াছড়ি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে সদস্য সচিব তরুণ কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান এবং শীতার্ত ও দরিদ্রদের সহায়তায় এমন উদ্যোগের প্রশংসা করেন।