অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

গজারিয়ায় বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা.

গজারিয়ায় বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা.


গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় ফারজানা আক্তার (২৮) নামে এক গৃহবধ বিষ পান (কেরির ট্যাবলেট) করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।নিহত ফারজানা আক্তার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী এবং ১৩ ও ১০ বছরের দুই পুত্র সন্তানের জননী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে স্বামীর বসত ঘরে বিষ পান (কেরির ট্যাবলেট) করে।

স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে স্বামী স্বপন মিয়ার সাথে অভিমান করে বসত ঘরে সকলের অগোচরে কেরির (বিষ) ট্যাবলেট পান করে গৃহবধূ ফারজানা আক্তার। পরে বমি করতে লাগলে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে দ্রত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে প্রেরণ করেন। স্বজনরা
তাকে ঢামেকে নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে মাতুয়াইল স্পেশালাইষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তারকেমৃত ঘোষণা করেন।এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।