গজারিয়ায় স্বামীর পরকীয়ার জেরে গৃহবধু আত্নহত্যা
রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের জেড়ে গৃহবধু আত্নহত্যা। বড়রায়পাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী স্বপন মিয়ার পরকীয়া ও মানসিক নির্যাতনের কারণে তার স্ত্রী ফারজানা বেগম(৩৩) বিষজাতীয় পদার্থ (কীটনাশক) খেয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ফারজানার বেগমের সিয়াম (১৩) ও সিফাত(১০) নামের দুই পুত্র সন্তান রয়েছে।
তাদের আত্বীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যৌতুক দাবী করাসহ বিভিন্ন অজুহাতে স্বামী, তার মা ও তিন বোন ফারজানাকে শাররীক ও মানসিক নির্যাতন করে আসছিল। এছাড়াও তার স্বামী এক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ায় সংসারে ঠিকমতো খোজ খবর নেয়নি বিধায় প্রায় তাদের মধ্যে গন্ডগোল হতো। সোমবার সকাল আনুমানিক ১০টায় ছোটরায়পাড়া শ্বশুর বাড়িতে নিজ বসত ঘরে ফারজানা বিষজাতীয় পদার্থ খেয়ে অসুস্থ হলে গজারিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসে জরুরী বিভাগের চিকিৎসক অবস্হা গুরুতর বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন, ঢাকায় যাওয়ার পথে ফারজানার মৃত্যু হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার আলম আজাদ জানান , খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে স্বপন মিয়ার বাড়িতে গিয়ে ঘরবাড়ি তালাবদ্ধ দেখা গেছে। তার পরিবারের কোন সদস্যকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
Post Views: ১