উপজেলা প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান (৬০) কে গ্রেপ্তার করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে তাঁকে আড়–য়াবর্নী চরপাড়া গ্রামের নিজবাড়ির পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খান উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত রত্তন খানের ছেলে। শনিবার (১৯ জুলাই) তাঁকে আদলাতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মো. বাবুল হোসেন খান একাধিক মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) রাতে এসআই লিটন কুমার বিশ্বাস তাঁকে আড়–য়াবর্নী গ্রামের বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করে। মো. বাবুল হোসেন খান আড়–য়াবর্নী গ্রামের মৃত রত্তন খানের ছেলে এবং সাত ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। মো. বাবুল হোসেন খান চিতলমারী থানার দুইটি মামলার প্রধান আসামী। মামলাগুলো হচ্ছে- বিস্ফোরক আইনের মামলা নং-০৪, তারিখ ০৬ মার্চ,২০২৫ এবং চাঁদাবাজি মামলা নং-০৩, তারিখ ০৪ নভেম্বর,২০২৪। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।