অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ডেভিল হান্টে গজারিয়ায় ধরা পড়লো সাজাপ্রাপ্ত আসামি শাহিনুর

ডেভিল হান্টে গজারিয়ায় ধরা পড়লো সাজাপ্রাপ্ত আসামি শাহিনুর


গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।

এবার অপারেশন ডেভিল হান্টে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশ হাতে ধরা পড়লো শাহিনুর (৫০) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তারকৃত শাহিনুর উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তেতৈতলা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, শাহিনুর একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামী। মঙ্গলবার অভিযান পরিচালনা করে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহিনুরকে
গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।