ঢাকা জেলা ডিবির ডেভিল হান্ট অভিযানে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ২ সদস্য আটক
তানভির হাসান, ঢাকা দক্ষিণ প্রতিবেদক :
কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকা থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থী মুশফিক আহমেদ নাঈমকে “শয়তানের নিশ্বাস” দিয়ে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী নাঈম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে। পরবর্তীতে ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে চোরাইকৃত তিন মোটরসাইকেলসহ ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি পুলিশ (দক্ষিণ)।
জানা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থী মুশফিক আহমেদ নাঈম (২৭) পড়ালেখার খরচ যোগাতে পড়ালেখার পাশাপাশি তার ব্যক্তিগত মোটর সাইকেল দিয়ে মাঝে মধ্যে রাইড শেয়ার করেন। গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তি যাত্রীবেশ ধরে তাকে কেরানীগঞ্জের আব্দুল্লপুর যাওয়া ও ফিরত আসার জন্য ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করে এবং আব্দুল্লপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর মোটরসাইকেল থেকে নেমে হাতে থাকা নেশা জাতীয় পাউডার যা “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত সেই পাউডার ছুড়ে মারে এবং মোটর সাইকেল চালক নাঈমকে অজ্ঞান করে মোটর সাইকেলটি নিয়ে যায়।