অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

তারুণ্যের উৎসব উপলক্ষে সিরাজদিখানে র‌্যালী ও আলোচনা সভা

তারুণ্যের উৎসব উপলক্ষে সিরাজদিখানে র‌্যালী ও আলোচনা সভা


সময়বাংলার, স্টাফকরেসপন্ডেন্ট | মুন্সীগঞ্জ  | 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ থেকে র‌্যালীটির বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামসেদ ফরিদী,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম,সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ১৪টি ইউপির সচিববৃন্দ।