অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোনারগাঁয়ে বিএনপি আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সোনারগাঁয়ে জাতীয়তাবাদী দলের সার্বিক অবস্থান এবং করনীয় নির্ধারণে সোনারগাঁয়ে বিএনপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ( পিএলসি) সিনিয়র অফিসার মাওলানা মোঃ হুমায়ুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তি যোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এড্যাভোকেট শামীমা আক্তার শাম্মী, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মনির মল্লিক, যুবদল নেতা আরিফ হোসেন, যুবদল নেতা শাহ আলম ভুইঁয়া, মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হলের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিসুর রহমান প্রমূখ।