অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দোহারে জোরপূর্বক দোকান ঘর ভাঙ্গচুর ও জমি দখলের অভিযোগ

দোহারে জোরপূর্বক দোকান ঘর ভাঙ্গচুর ও জমি দখলের অভিযোগ


মনির হোসেন,ঢাকা দোহার প্রতিনিধি ।

ঢাকার দোহার উপজেলার দোহার বাজারে (ছন্দুমিয়ার বাজার) এ জোরপূবর্ক দোকান উচ্ছেদ ও মিঠু পাল নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ডালু খন্দকার (পীর ডালু শাহ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বললেও উচ্ছেদকাজ চালিয়ে যান ডালু খন্দকার। পরে ঘটনাস্থলে পৌছায় দোহার ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

ভূক্তভোগী দোহার খালপাড় এলাকার নজরুল ইসলাম মুক্তার ও নুরুল ইসলাম মনির জানান, দোহার বাজারে তাদের ক্রয়কৃত জমির উপর তিনটি দোকান তুলে ভাড়া দেন তারা। দীর্ঘদিন পর দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার জোরপূর্বক দোকানের জমি কিনে নিতে চায়। এতে রাজি না হলে মঙ্গলবার সকালে তার লোকজন দিয়ে দোকান উচ্ছেদ করে দিয়ে বালু দিয়ে ভরাটের চেষ্টা করে এসময় দোকানের ভাড়াটিয়া মিঠু পাল বা দিলে তাকে মারধর করেন ডালু খন্দকার।
নজরুল ইসলাম মোক্তার বলেন, আমরা জমি বিক্রি করবোনা বলার পরেও আমাদের দোকান উচ্ছেদ করা হলো আমরা এর বিচার চাই।