অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

নতুন ভাষানচর মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শট ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

নতুন ভাষানচর মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শট ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত।


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

“খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ ফেব্রুয়ারী রাতে বেপারী বাড়ীর আয়োজনে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর তারা মোল্লার বাড়ী সংলগ্ন মাঠে এ শট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ। এতে প্রান্ত এর দল ইয়াহিয়ার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী ভাষার জন্য জীবন উৎসর্গকারী সালাম, রফিক জব্বারসহ নাম না জানা সব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতায় পালন করে মোনাজাত ও দোয়া করা হয়।

এ-সময় অতিথি হিসেবে উপস্থিত লতব্দী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন মাদবর,বিএনপির নেতা আনিছ বেপারী, এমরান বেপারী,ইসমাইল মোল্লা,আবুল বেপারী, আদনান বেপারী প্রমুখ।