অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

নবনিযুক্ত ওসির সাথে জামায়াত নেতাকর্মীর সৌজন্য সাক্ষাৎ, সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস

নবনিযুক্ত ওসির সাথে জামায়াত নেতাকর্মীর সৌজন্য সাক্ষাৎ, সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস।


সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার সদ্য যোগদানকৃত ওসি শাহেদ আল মামুনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে নবনিযুক্ত ওসির সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আলোচনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও স্বাভাবিক রাখতে থানা পুলিশকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন জামায়াতে ইসলামীর উপস্থিত নেতাকর্মীরা।

সভায় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দিন রাজি, মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য ও সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ মজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন, সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, মোহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা মনির হোসেনসহ সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামী ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।