পবিত্র মাহে রমজান উপলক্ষে চোরমর্দন যুব দাতব্য সংস্থার ইফতার সামগ্রী বিতরণ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র মাহ রমজানকে সামনে রেখে যার যার সামর্থ অনুযায়ী আপনার পার্শ্ববর্তী নুন্যতম একজন দুস্থ্য অসহায় কিংবা একজন রোজাদারকে হলেও ইফতার করানোর জন্য হলেও এগিয়ে আসার আহবান জানিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুস্থ্য ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী করা হয়েছে। চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলা রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে আনুষ্ঠানিক ভাবে স্থানীয় সুবিধা বঞ্চিত দুস্থ্য ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী তথা সয়াবিন তেল,খেজুর,ডাল, চিনি,মুড়ি লবণ,পেঁয়াজ বুট ও ব্যাগ উপহার হিসেবে বিতরণ কর হয়।
চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থার সভাপতি আবু কালাম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন, শাহদাৎ শিকদার। সংস্থাটির সিনিয়র সহ-সভাপিত আলীম হাওলাদার ও কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম রানার সার্বিক ব্যবস্থাপনা অতিথীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাজী ফজলুল করিম মুরাদ,মোঃ আফজাল হোসেন, মোঃ ইকবাল দিদার, মোঃ আল আমিন শিকদার, মোঃ আলাউদ্দিন শিকদার, মোঃ মহিউদ্দিন শেখ, মোঃ আজাহার হাওলাদার,মোঃ শামছুল শেখ,মোঃ আনোয়ার হোসেন মৃধা, মোঃ গিয়াস উদ্দিন শিকদার, মোঃ সেলিম মৃধা, মোঃ দুলাল মৃধা, মোঃ নূর উদ্দিন শিকদার, মোঃ আওলাদ ঢালী,মোঃ সাইফুল শেখ,মোঃ আসলাম খাঁন, মোঃ আব্বাস উদ্দিন খান নিসাত,মোঃ ফখরুল বারী, হাওলাদার আব্দুর রাজ্জাক,মোঃ সফি উদ্দিন হাওলাদার, মোঃ সহিদ শেখ, মোঃ নজরুল শেখ, মোঃ সিরাজুল শেখ, মোঃ গনি শেখ, মোঃ আইয়ুব আলী শিকদার, মোঃ ইসলাম শেখ, মোঃ আলী আকবর শেখ,আঃ ছোবাহান বেপারী, মোঃ নজরুল দিদার ও আলমগীর শেখসহ চোরমর্দ্দদ্দন যুব দাতব্য সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ সেবামূলক সামাজিক সংগঠন। বেশ কয়েক বছর ধরে সংগঠনটির মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে তাদের সার্বিক সাহায্য সহযোগিতা করে আসছে এ সংগঠনটি। এছাড়া ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রয়েছে।