প্রতিশ্রুতি রক্ষা করলো খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার,অসহায় বৃদ্ধ দম্পতি পেল নতুন ঘর
খাগড়াছড়ি করেসপন্ডেন্ট,সময় বাংলার ।
ভূমিহীন ও গৃহহীন অসহায় বৃদ্ধ দম্পতি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে নতুন বাড়ি উপহার দিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার শরীফ মো: আমান হাসান। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের অর্থায়নে ও খাগড়াছড়ি সদর জোনের তত্ত¦বাবধানে দম্পতিকে উপহার হিসেবে রিজিয়ন কমান্ডারের পক্ষে বাড়ীটি হস্তান্তর করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম।
প্রসঙ্গত:গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে গত ২৫ জানুয়ারী খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের বেলতলী খামার পাড়ায় ভূমিহীন ও ঝুপড়ি ঘরে বসবাস করা অসহায় বৃদ্ধ দম্পতি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে দেখতে যান। এ সময় খাগড়াছড়ি রিজিয়ন বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতি বালা ত্রিপুরাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ও দ্রুত সময়ের মধ্যে একটি ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মাত্র দেড় সপ্তাহের মধ্যে জমিজমা জটিলতা নিরসন করে রান্নাঘর,ওয়াশ রুমসহ একটি বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে অসহায় বৃদ্ধ দম্পতিকে উপহার হিসেবে হস্থান্ত করা হলো। নতুন বাড়ি পেয়ে খুশি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতি বালা ত্রিপুরা।
নতুন ঘর উপহার হস্তান্তরকালে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম,বলেন রিজিয়ন ও জোন কর্তৃক এই ধরনের মানিবক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করে যাবো। এ জেলার সকল সম্প্রদায়ের মানুষের উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই(ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ মাজহারুল ইসলাম, কার্বারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#