অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে। বুধবার জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এই সাক্ষাৎকারে তিনি নিজের দেশ পুনর্গঠনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন।

নির্বাচন যেকোনো গণতান্ত্রিক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ নিয়ে জানতে চাইলে অধ্যাপক ইউনূস বলেন, ভোটগ্রহণের সর্বোচ্চ সম্ভাব্য সময় এ বছরের শেষ নাগাদ হতে পারে।

তিনি বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন নির্বাচিত নতুন সরকার কাজ করার জন্য একটি অত্যন্ত নিরাপদ ও স্থিতিশীল ভিত্তি পাবে।

তিনি আশা করেন যে দেশের তরুণরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা গত বছরের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি ১৫ বছর ক্ষমতায় ছিলেন। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন।

এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর প্রধান হন অধ্যাপক ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক নিশ্চিত করতে চান, বাংলাদেশ স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে এবং আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, যে পরিস্থিতিতে আমরা এসেছি, তা বিবেচনা করলে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ, এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা— সবকিছুই বিধ্বস্ত।

তরুণদের নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তরুণরা তাদের সৃজনশীলতা প্রকাশ করতে এবং বিশ্ববাসীর সঙ্গে তা ভাগ করে নিতে চায়। এটিই আমাদের লক্ষ্য, এবং আমরা দেখতে চাই কীভাবে সামনে এগিয়ে যেতে পারি।

তিনি বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।