অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে”যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের” ইফতার সামগ্রী বিতরন

মুন্সীগঞ্জে”যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের” ইফতার সামগ্রী বিতরন


শ্রীকান্ত দাস, সময় বাংলার |
মুন্সীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ৮ নং ওয়ার্ডের “যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের” উদ্দোগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল রবিবার (৯ মার্চ) সংগঠনটির উদ্যোগে ৭৭ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়। এতে তৈল, খেজুর, মুরি, চিনি, ছোলা, আলু, পেয়াজ, বেসন ও লবন মিলিয়ে একটি সুন্দর প্যাকেট করে তারপরে পৌছে দেয়া হয়।

এসময় সংগঠনের সদস্য শাওন, নাইম, এড: মোস্তাকিম, মুন্না, সালাতুল্লাহ, ইমরান, হিমেল, নয়ন, সিয়াম, এনামুল, আশরাফুল, তানভীর সহ আরো অনেকে উপস্থিত হয়ে প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌছে দেন। এসময় তারা বলেন সংগঠনের প্রবাসী ও স্থানীয় সচ্ছল ব্যাক্তিদের সহযোগিতায় আমরা অসহায় মানুষের পাশে থাকার জন্য ইফতার সামগ্রীর ব্যাবস্থা করেছি।

এ ব্যাপারে সংগঠনের সদস্য অ্যাডভোকেট মোস্তাকিম জানান, যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠন নামে আমরা একটি সংগঠন করেছি। আমরা এলাকার সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করছি মাত্র। সংগঠনের উদ্যোগে আমরা এলাকার অসহায় ৭৭ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছি। আশা করি আমরা সংগঠনের পক্ষে একায় আরো ভালো কিছু করতে পারবো।