মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।
আরিফ হোসেন হারিছ-
“যেখানেই সাংবাদিক নির্যাতিত,নিপিড়ীত সেখানেই আমরা আছি আপনার পাশে” এ শ্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বিকেল ৪টার দিকে শ্রীনগর উপজেলার দেউলভোগে অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে
যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় সমিতির উন্নয়ন, অগ্রগতি ও কল্যান ফান্ড বিষয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল সালমান রূপক, কোষাধ্যক্ষ মিঠু তালুদার, সদস্য তাইজুল ইসলাম বিদ্যুৎসহ অনেকেই।
সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী বলেন, আমাদের উদ্দেশ্য নিপিড়ীত, নির্যাতিত,হামলা ও উদ্দেশ্যপ্রণীতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সাংবাদিকদের পাশে আমরা আছি এবং তাদের পাশে সব ধরনের সহায়তা নিয়ে থাকবো ইনশাআল্লাহ।
এতে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগন।