উপজেলা প্রতিনিধি, ঝিনাইগাতী, শেরপুর
শেরপুর-২ আসন (নালিতাবাড়ী ও নকলা) এর আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করে বিশাল শোডাউন করা হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুরে নালিতাবাড়ী আড়াইআনি বাজারস্থ দলের প্রধান কার্যালয় থেকে মোটরসাইকেল বহর নিয়ে বিশাল এক র্যালি নালিতাবাড়ী হয়ে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নকলা পৌর শহরে এসে সমাপ্ত হয়।
এ সময় র্যালির নেতৃত্ব দেন নালিতাবাড়ী-নকলা শেরপুর-২ আসনের দলের মনোনীত প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা. আনছারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শোডাউনে নকলা ও শেরপুর জেলা নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা যোগ দেন।