অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিরাজদিখানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ ও উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহনেরও তাগিদ দেওয়া হয়।

সোমবার ৭ এপ্রিল বিকাল ৪ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়াোড়া কলেজগেট মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-স্থানীয় জনতা জড়ো হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেন ।

হেফাজতে ইসলামের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় তৌহিদি জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।

জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরিহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় সিরাজদীখান বাসি ও রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপর থেকে যদি বিশ্বের কোন মুসলমানের উপর হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিমও বসে থাকবেনা। মহান আল্লাহ’র সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা বশির আহমেদ,সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান,জেলার সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ ইসহাকি,সহ-সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান,
তাবলীগ জামাতের সিরাজদিখান শাখার আমির মো.শাহ আলী,জাতীয় নাগরিক পার্টির সিরাজদীখান শাখার নেতা অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ ।