সিরাজদিখানে প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার এর
সভাপতিত্বে এ প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার প্রাইমারী, হাইস্কুল, কলেজ, দাখিল ও আলিম মাদ্রাসার প্রায় ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিজয়ী ৩ টি গ্রুপের মোট ৩৬ জনের হাতে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার পুরষ্কার তুলে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
মো.তৌহিদুল ইসলাম বারি সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং ফিল্ড সুপারভাইজার,ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ।