অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে ফসলি জমিতে হাউজিং কোম্পানীর স্থাপিত বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ

সিরাজদিখানে ফসলি জমিতে হাউজিং কোম্পানীর স্থাপিত বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ।


আরিফ হোসেন হারিছ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে স্থাপিত অনুমোদিত এবং অবৈধ হাউজিং কোম্পানী গুলোর বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি।
রোববার ২ মার্চ উপজেলার রসুনিয়া ও বাসাইল ইউনিয়নে এ উচ্ছেদ অভিযান চালান।

এ সময় কানুনগো কামাল হোসেন, রসুনিয়া ও বাসাইল ইউনিয়ন এর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি সাধারণ জনগণ এবং কৃষকদের অননুমোদিত এবং অবৈধ হাউজিং কোম্পানী গুলোর কাছে অর্থের বিনিময়ে তাদের ফসলি জমিতে সাইনবোর্ড,বিলবোর্ড ভাড়ায় টানানোর ব্যাপারে নিরুৎসাহিত এবং তাদের কে এ ব্যাপারে আরো সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করেন।