সিরাজদিখানে ১০৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আরিফ হোসেন হারিছ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রায় বাহাদুর শ্রীনাথ ইনসিস্টার্টব এর ১০৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ জানুয়ারী বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের আয়োজনে উপজেলার শেখরনগর ইউনিয়নে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের নিজস্ব খেলার মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: সাত্তার মিয়ার সভাপতিত্বে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রায় বাহাদুর শ্রীনাথ ইনসিস্টার্ট পরিচালনা পর্ষদ সভাপতি শাহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসন ( শ্রীনগর -সিরাজদিখান) এর বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা, উপজেলা বিএনপি’র সভাপতি জননেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
আরো উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।