অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আজকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে।

মরণোত্তর দেহদান করলেন নির্মাতা তানভীর মোকাম্মেলমরণোত্তর দেহদান করলেন নির্মাতা তানভীর মোকাম্মেল তিনি আরও জানান, ৫ আগস্টের আগে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা নিশ্চিত করতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হবে, যারা অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে প্রোক্লেমেশন তৈরির কাজ সম্পন্ন করবেন।