অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

শরণখোলায় ১১ বছরের মেয়েকে কুপ্রস্তাব সহ ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার

শরণখোলায় ১১ বছরের মেয়েকে কুপ্রস্তাব সহ ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

১১ বছরের মেয়ে সুমিকে কুপ্রস্তাব সহ ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার বিশ্বজিৎ মন্ডল (৫২)। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৭ নং রথিয়া রাজাপুর ওয়ার্ডে আজ দুপুরে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে । ৩য় শ্রেণীর ছাত্রী সুমি আক্তার বলেন রথিয়ার রাজাপুরের মৃতঃ সূর্যকান্ত মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল ঘরে একা পেয়ে ৩০ টাকা দেওয়ার কথা বলে কুপ্রস্তাব দেয়। এরপর টাকা নিতে রাজি না হলে সুমিকে ধর্ষণের জন্য চেষ্টা করে। সুমি চিৎকার করলে স্থানীয় মানুষ ছুটে আসে। সুমির নানি তাসলিমা বেগম বলেন আমি ঘরে না থাকার সুযোগ কাজে লাগিয়ে বিশ্বজিৎ মন্ডল সুমিকে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করে। তিনি বিশ্বজিৎ মন্ডলের শাস্তি চান। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ ঘটনাস্থলে দ্রুত সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজকে পাঠিয়ে বিশ্বজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেন

অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ আরও বলেন দ্রুত আসামিকে গ্রেফতার করা হয়েছে এখন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। গণধোলায়ে আহত কুপ্রস্তাবকারি ও ধর্ষণ করার চেষ্টাকারী বিশ্বজিৎ মন্ডলকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে