অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

টঙ্গীবাড়ীতে আড়তে অভিযান পরিচালনা করে জাটকা জব্দ

টঙ্গীবাড়ীতে আড়তে অভিযান পরিচালনা করে জাটকা জব্দ


টঙ্গীবাড়ী প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাটকা গুলো স্থানীয় কয়েকটি মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে দিঘিরপাড় পুলিশ ফাড়ির সার্বিক সহযোগিতায় মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ নিগার সুলতানা।

মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ইলিশ সম্পদ রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।