সিরাজদিখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড়ে যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন সভাপতিত্ব সদস্য সচিব শাহাদাৎ সিকদার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
মতবিনিময় কালে উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেই সাথে সংগঠন কে কিভাবে গতিশীল করা যায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, আর কোন নালিশ শুনতে চাই না। এখন থেকে সাথে সাথেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই, সকলেই সাবধান। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সবাইকে আজকের পর থেকে সাবধান ও সতর্কভাবে চলতে হবে। কোন অপরাধের সাথে যুক্ত হওয়া যাবে না।
শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমাদের এই ৩ সংগঠনের কেউ কোন ধরনের অন্যায় করলে, অপরাধ করলে, সে যত বড় ত্যাগীই হোক, কোনরকম ছাড় দেওয়া হবে না। জনগণের মনে আস্থা তৈরির জন্য সবাইকে কাজ করতে হবে। আমাদের এমনভাবে দেশের জন্য কাজ করতে হবে, আমাদের যেন আওয়ামীলীগের মত পালিয়ে যেতে না হয়।
আরো উপস্থিত উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান কুট্টি, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।